সর্বশেষ

ফরিদপুর সংবাদ

ফরিদপুরে এলপিজি সিলিন্ডারে সরকারি দামের চেয়ে বেশি নেয়ার অভিযোগ

দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার মধ্যে ফরিদপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ থেকে ৫০০ টাকা বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত বাজারেও অতিরিক্ত দামে এলপিজি কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনিয়মের অভিযোগে ৩ নার্স বদলি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালটির চরম অব্যবস্থাপনা ও রোগীদের ক্ষোভের মুখে তাৎক্ষণিকভাবে তিন সিনিয়র নার্সকে বদলির নির্দেশ দেওয়া হয়। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো)-এর ২১ জেলার অস্থায়ী লাইন সাহায্যকারী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে অভিজ্ঞতার ভিত্তিতে রাজস্ব খাতে স্থানান্তরের এক দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। ফরিদপুরসহ বিভিন্ন সার্কেলে মঙ্গলবার এই কর্মসূচি একযোগে পালিত হয়।

ফরিদপুরে আ.লীগ নেতার সমর্থকদের হামলায় বিএনপি নেতার দাঁত ভাঙল

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলায় মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মাতুব্বর গুরুতর আহত হয়েছেন। হামলায় তাঁর একটি দাঁত পড়ে গেছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

ফরিদপুরে 'জয় বাংলা' স্লোগান দেওয়া আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত আগস্ট মাসে পদ্মার চরে একটি কর্মসূচিতে অংশ নিয়ে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম রিয়াজুল বেপারী।

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে ১ বছরের কারাদণ্ড

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৫টি ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ডিএনসি।